গুগলের ডোমেইন-হোস্টিং ব্যবসায় কিনে নিচ্ছে স্কোয়ারস্পেস

১৭ জুন, ২০২৩ ২০:৪১  

গুগল ডোমেইনস হলো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য একটি দ্রুত এবং সহজ উপায়, কিন্তু প্রযুক্তি জায়ান্টটি এই ব্যবসায় ছেড়ে দিচ্ছে। আর সেটি কিনে নিচ্ছে স্কোয়ারস্পেস। শনিবার এক ঘোষনায় স্কোয়ারস্পেস সার্চ ইঞ্জিন জায়ান্টটি প্রায় এক কোটি ডোমেইন কিনে নেয়ার কথা জানিয়েছে। খবর এনগ্যাজেট।

খবরে আরও বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকের মধ্যে গুগল ও স্কোয়ারস্পেসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হতে পারে।

চুক্তি হওয়ার পর কমপক্ষে ১২ মাস বিদ্যমান গ্রাহকদের জন্য সেবার কোনো মূল্য বাড়াবে না স্কোয়ারস্পেস। ডোমেইন নির্বিঘ্ন স্থানান্তরের জন্য গুগল ডোমেইনসের অবকাঠামো ব্যবহার করবে কোম্পানিটি।

সবকিছু সম্পন্ন হলে, যেকোনো ডোমেইনের পাশাপাশি গুগলের ওয়ার্কস্পেস ডোমেইন কেনার ক্ষেত্রে একচেটিয়া অংশীদার হয়ে উঠবে স্কোয়ারস্পেস। বিদ্যমান গ্রাহকদের গুগল ওয়ার্কস্পেসের বিলিং ও সহায়তা করবে স্কোয়ারস্পেস। তবে ক্রেতারা যখন সাবস্ক্রিপশন রিনিউ করতে যাবেন তখন তাদেরকে নতুন কোম্পানিতে মাইগ্রেট করা হবে।

ডিবিটেক/বিএমটি